×

আন্তর্জাতিক

ইরানের আবাসিক ইউনিটে বোমা হামলা, নিহত ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

ইরানের আবাসিক ইউনিটে বোমা হামলা, নিহত ১৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোতে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চালানো বোমা হামলায় ইরানের বাহারেস্তান কাউন্টির কালেহ মির শহরে ১৩ জন নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘মার্কিন ও ইসরায়েলি বাহিনী বাহারেস্তান কাউন্টির কালেহ মির শহরে দুটি আবাসিক ইউনিটে বোমা হামলা চালিয়েছে, এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।’

কাউন্টিটি তেহরান প্রদেশের একটি জনবহুল এলাকা।

বাহারেস্তানের গভর্নর ফার্সকে জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ অপসারণ এবং ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য আটকা পড়া কাউকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App