লেবাননের সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের আরো সাতটি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে এ কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি নতুন হুঁশিয়ারি জারি করে ওই অঞ্চলের পুরো সম্প্রদায়কে অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে।
মুখপাত্র আভিচাই আদরাই এক্স-এ একটি পোস্টে সতর্ক করে বলেছেন, ‘চিহ্নিত সাতটি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি খালি করে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।’ এই উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে মাশৌক, বুর্জ শেমালি, রাশিদিহ, দেইর কিফা, কাকাইত আল-জিসর, ওয়াদি জিলো এবং এল-বুস গ্রাম।
