×

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প

‘মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম

‘মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এই অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা মোতায়েন করছি না। যদি করতামও, তা অবশ্যই আপনাদের জানাতাম না। তবে আমরা এখন সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেব।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এদিকে, পেন্টাগন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত মোকাবিলায় বড় অঙ্কের তহবিল চাওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের আরও অর্থের প্রয়োজন রয়েছে।” এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, ইরান পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হবে।

ইরানের হামলায় ১০০ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর  মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

এইচএসসিতে জিপিএ ২.৫০ থাকলেই বিজিবিতে আবেদনের সুযোগ

এইচএসসিতে জিপিএ ২.৫০ থাকলেই বিজিবিতে আবেদনের সুযোগ

‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App