×

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি

কাতারে আবার হামলা হলে ইরানের পুরো গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়া হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

কাতারে আবার হামলা হলে ইরানের পুরো গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়া হবে’

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়া হবে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র 'কিছুই জানত না'। তিনি বলেন, ইসরায়েল 'রাগের বশে' ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় একটি 'সামান্য অংশ' ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল আজ, ২০ দিনে ৬১৪

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান প্রকৃত সত্য না জেনেই কাতারের রাস লাফান এলএনজি গ্যাস স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা ছিল 'অন্যায্য এবং অযৌক্তিক'। ট্রাম্প দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রটিকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান' হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল সেখানে আর হামলা চালাবে না।

তবে ইরানকে সরাসরি সতর্ক করে ট্রাম্প লেখেন, যদি তেহরান পুনরায় কাতারে হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটিকে এমন শক্তি দিয়ে 'গুঁড়িয়ে দেবে', যা ইরান আগে কখনও দেখেনি বা কল্পনাও করেনি।

তিনি আরও যোগ করেন, 'আমি এই পর্যায়ের ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না কারণ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবারও আক্রমণ করা হয়, তবে আমি এটি করতে এক মুহূর্তও দ্বিধা করব না।'

এর আগে কাতারএনার্জি জানিয়েছিল, দেশটির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগেই ওই স্থাপনা খালি করা হয়েছিল। কারণ ইরান আগেই ঘোষণা দিয়েছিল, তাদের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার জবাবে উপসাগরীয় কো-অপরেশন  কাউন্সিল (জিসিসি) অঞ্চলের এই স্থাপনাসহ আরও চারটি স্থাপনায় হামলা চালানো হবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নীলসাগরের’ উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ

‘নীলসাগরের’ উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ

ইরানে হামলার কড়া হুমকি সৌদি আরবের

ইরানে হামলার কড়া হুমকি সৌদি আরবের

নীলসাগরের বগি উদ্ধার কার্যক্রম শেষ হয়নি, বিকল্প ট্রেনে যাতায়াত

নীলসাগরের বগি উদ্ধার কার্যক্রম শেষ হয়নি, বিকল্প ট্রেনে যাতায়াত

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App