×

আন্তর্জাতিক

মসজিদে আগুন দিলো ইসরায়েলি দখলদাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

মসজিদে আগুন দিলো ইসরায়েলি দখলদাররা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এলাকায় ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। শহরটির উপকণ্ঠে অবস্থিত একটি মসজিদে তারা অগ্নিসংযোগ করে, যা নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নাবলুসের দুমা গ্রাম কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, দুমা গ্রামের ওই মসজিদে অগ্নিসংযোগের পর হামলাকারীরা দেয়ালে একটি সিনাগগের নাম লিখে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে। তবে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় ভোরের দিকেই দুমা গ্রামের ওই মসজিদের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেন, এই হামলায় ‘মসজিদ পুড়িয়ে দেওয়ার ক্রমবর্ধমান ও সুপরিকল্পিত প্রচেষ্টার’ অংশ।

মন্ত্রণালয় আরো জানায়, ‘গত মাসেও নাবলুসের অন্য একটি গ্রামে মসজিদে আগুন দেওয়া হয়েছিল। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে অন্তত ৪৫টি মসজিদে হামলা বা ভাঙচুর চালানো হয়েছে।’

দুমা গ্রামটি এমন একটি কৌশলগত এলাকায় অবস্থিত, যা সরাসরি ইসরায়েলি সামরিক ও বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ফিলিস্তিনি বাসিন্দারা ইসরায়েলি বসতিস্থাপনকারীদের চরম সহিংসতার শিকার হয়ে আসছেন। তবে পবিত্র মসজিদে অগ্নিসংযোগের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী অফিসের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ‘চলতি বছরে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App