×

আন্তর্জাতিক

ইরানে হামলার নিন্দা, মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টের দায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের: উ. কোরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

ইরানে হামলার নিন্দা, মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টের দায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের: উ. কোরিয়া

ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ। একই সঙ্গে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের বিষয়টিকে ইরানি জনগণের পছন্দের প্রতিফলন বলেও মন্তব্য করেছে পিয়ংইয়ং।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন।

তিনি বলেন, তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে।

অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি।

উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

সূত্র: সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রামিসা হত্যা ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App