×

আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলি হামলায় ৪ ইরানি কূটনীতিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

বৈরুতে ইসরায়েলি হামলায় ৪ ইরানি কূটনীতিক নিহত

ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইরানের চারজন কূটনীতিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। রোববার (৮ মার্চ) রাতে বৈরুতের একটি হোটেলে এ হামলা চালানো হয়। মঙ্গলবার(১০ মার্চ) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক জরুরি চিঠিতে ইরাভানি জানান, রোববার ভোরে বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃতভাবে এই ‘সন্ত্রাসী হামলা’ চালায় ইসরায়েলি বাহিনী। এতে সেখানে অবস্থানরত ইরানের চারজন কূটনীতিক নিহত হন।

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করেছে। তবে তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা। আইডিএফ জানায়, কুদস ফোর্সের লেবানন ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছিল।

ইসরায়েলের দাবি অনুযায়ী, কুদস ফোর্সের এই ইউনিটটি ইরান ও  হিজবুল্লাহর মধ্যে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে।

আরো পড়ুন: হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬ নৌযান ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরের দিকে হোটেলের একটি কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের মঙ্গলবারের (১০ মার্চ) প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App