×

আন্তর্জাতিক

ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করলো ইরাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম

ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করলো ইরাক

ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ইরাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরান-ইরাক সীমান্তের একটি বড় অংশ পাহাড়ি অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই দুর্গম সীমান্তপথ ব্যবহার করে ইরানের কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে আসছে। নতুন করে বাহিনী মোতায়েনের মাধ্যমে ওই চলাচল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাগদাদ।

ইরাকি কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে একাধিক বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, ইরানকে জানানো হয়েছে যে, ইরাক তার ভূখণ্ড ব্যবহার করে কোনো ইরানবিরোধী গোষ্ঠীকে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে দেবে না।

দ্বিতীয়ত, ২০২৩ সালে ইরান ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে।

ওই চুক্তি অনুযায়ী, উত্তর ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অঙ্গীকার করেছিলো বাগদাদ।

আরো পড়ুন: নতুন নেতাকে অভিনন্দন জানালো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

একই সঙ্গে এই পদক্ষেপ সংশ্লিষ্ট ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিও একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ফলে তাদের জন্য সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করা কিংবা সেখানে কোনো ধরনের তৎপরতা চালানো অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

এদিকে উত্তর ইরাকের ইরাকি কুর্দিস্তান অঞ্চলে উত্তেজনা বাড়লেও বাগদাদ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ উভয়ই চেষ্টা করছে যেন সীমান্ত এলাকা চলমান আঞ্চলিক সংঘাতের নতুন ফ্রন্টলাইনে পরিণত না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App