আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্তে দুই সেনা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে, জানিয়েছে জেরুজালেম পোস্ট।
এমডিএ জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এক নির্মাণাধীন স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এখানে গুরুতর আহত আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তেল হাশোমারের সেবা মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
