×

আন্তর্জাতিক

সৌদিতে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ২ বাংলাদেশির মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

সৌদিতে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ২ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৯ মার্চ) ভোরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।

এ হামলার কথা স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তার জানিয়েছে, সৌদির আল-খারজেসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল-খারজেই হতাহতের ঘটনাটি ঘটেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, আল-খারজের একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই বাংলাদেশি নাগরিক মারা গেছে।

নিহত বাংলাদেশিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন। 

দূতাবাস সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

আরো পড়ুন: সৌদি আরবের মার্কিন দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ

তাৎক্ষণিকভাবে আহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে গিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার পায়ের হাড় ভেঙে গেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মার্কিন রাষ্ট্রদূত ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App