সৌদি আরবের মার্কিন দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় সৌদি আরব থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নন-ইমার্জেন্সি স্টাফ ও সব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে কেবল জরুরি কর্মীদের সেখানে বহাল রাখা হয়েছে।
রোববার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পক্ষ থেকে চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করেই মূলত মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।
এ সময় সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক, তাদরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমন করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ।”
সূত্র : বিবিসি
