×

আন্তর্জাতিক

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আমির

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে পরিস্থিতি আরও অবনতির ঝুঁকির কথা তুলে ধরেছেন।

শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App