×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যোগ দেবে না জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যোগ দেবে না জার্মানি

ছবি: জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানে যুদ্ধে অংশ নেয়ার কথা নাকচ করে দিলেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল। তিনি বলেছেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ কি না, তা নিয়ে আমার বড় ধরনের সন্দেহ আছে।

শনিবার (৭ মার্চ) জার্মানির ভাইস চ্যান্সেলর সংবাদমাধ্যম আরএনডিকে বলেন, আমি খুব স্পষ্ট করে বলছি এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশ নেব না। তিনি সতর্ক করে আরও বলেন, বড় আশঙ্কা হলো, আমরা ধীরে ধীরে এমন এক দুনিয়ায় ঢুকে পড়ছি, যেখানে আর কোনো নিয়ম থাকবে না। আমরা এমন এক বিশ্বে বাস করতে চাই না, যেখানে শুধু শক্তিশালীর আইনই কার্যকর হয়। 

ক্লিংবাইলের এই অবস্থান স্পষ্টভাবেই চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের অবস্থানের বিপরীত। কারণ মেৎস এর আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরাইলের প্রতি তেহরানের হুমকি এবং সন্ত্রাসবাদ ও তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন- এই বিষয়গুলো নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যের সঙ্গে একমত। 

খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App