×

আন্তর্জাতিক

নিরাপত্তা ঝুঁকি

জরুরি ভিত্তিতে খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

জরুরি ভিত্তিতে খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুয়েত সিটিস্থ মার্কিন দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (ইভাকুয়েশন) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস ত্যাগের নির্দেশের পাশাপাশি স্পর্শকাতর তথ্য ধ্বংস করা এবং ক্লাসিফাইড সার্ভারগুলো পুরোপুরি মুছে ফেলার (ওয়াইপ) জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিকবার হামলার শিকার হওয়ার প্রেক্ষাপটে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কুয়েত দূতাবাসে তাদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। 

এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ‘যদিও এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় দফায় দফায় দূতাবাসের ওপর আক্রমণ আসায় শেষ পর্যন্ত কর্মীদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিবেচনা করে নিজেদের জরুরি নয় এমন কূটনৈতিক এবং তাদের পরিবারকে কুয়েতসহ বাহরাইন, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App