×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল ‍যুদ্ধ

ইরানে দুই শতাধিক নিহত, আহত সাড়ে সাতশো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:৪৪ এএম

ইরানে দুই শতাধিক নিহত, আহত সাড়ে সাতশো

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন বাহিনীর আক্রমণ শুরুর পর থেকে প্রথম ২৪ ঘন্টায় দেশটিতে কমপক্ষে ২০১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৭৪৭ জন। নিহতদের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়েই ৮৫ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ও আহতের এই সংখ্যা জানিয়েছে রেড ক্রিসেন্ট।

রোববার (১ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে যে ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।

হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড কমান্ডার- এ দুজনও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়টার্স।

শনিবার (২৮ ফের্ব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত দুটোর দিকে ‘লায়নস রোর’ অভিযানের নামে যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান হামলার মধ্য দিয়ে ইরান আক্রমণ শুরু করে।

এই যৌথ হামলার পর এর পাল্টা জবাব দিতেও দেরী করেনি ইরান। ইতিমধ্যেই পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ইস্পাহানে সামরিক স্থাপনায় হামলার সর্তকতা জারি করেছে। সেখান থেকে সব বেসামরিক ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।

শনিবার সকালের পর সন্ধ্যায় ইরানে আবারও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 

ইসরায়োলের দাবি, ইরানের অন্তত ৫০০ স্থাপনায় এরই মধ্যে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে বলেও দাবি করছে ইসরায়েল ও মার্কিন গণমাধ্যমগুলো।

পশ্চিমা হামলার জবাবে দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌ-চ্যানেল হরমুজ প্রণালি বন্ধের সর্তকতাও জারি করেছে ইরান।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App