×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানের ওপর হামলা বন্ধ করুন: রুশ পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

ইরানের ওপর হামলা বন্ধ করুন: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ছবি: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ‘লায়নস রোর’ নামক অভিযানে ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। ইসরায়েলী লক্ষ্যবস্তু ও মধ্যপ্রাচ্যের সবগুলো মর্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানও পাল্টা হামলা চালায়। 

তবে পাল্টাপাল্টি হামলায় ইরান যে অনেক বেশী ক্ষতিগ্রস্থ- তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যে ইরানের একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত হয়েছেন।

এমন অবস্থায়, দুপুরে এ বিষয়ে ইরানের মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে কথা বলেছেন বলে জানায় তার্কি বার্তা সংস্থা আনাদোলু। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোন আলাপের পরপরই রুশ পররাষ্ট্রমন্ত্রী একটি আনুষ্ঠানিক বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইনের নীতিমালা লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে রাশিয়া প্রস্তুত রয়েছে, প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উদ্যোগ নেওয়া হবে। ইরানের ওপর হামলা অবিলম্বে বন্ধ করে কূটনৈতিক সমাধানে ফেরার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

বার্তা সংস্থা আনাদোলু জানায়- ল্যাভরভের বিবৃতিতে বলা হয়েছে যে, আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ প্রতিহত করতে ইরানের নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাশিয়াকে অবহিত করেছেন।

টাইমলাইন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পূর্ব শত্রুতার জের যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জের যুবককে কুপিয়ে হত্যা

যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা

যুবককে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App