ইরান-ইসরায়েল যুদ্ধ
আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ ধ্বংস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায় তেহরানে। এ হামলায় প্রসাদ ধ্বংস হলেও ইরানের সর্বেোচ্চ নেতাকে এর আগেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।
স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় স্কুলটির অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। সূত্র: আলজাজিরা
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে নাগরিকদের ‘শান্তি বজায় রেখে সম্ভব হলে অন্য শহর ও এলাকায় যাত্রা করার চেষ্টা করতে হবে।’
