×

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলা

২২৮ আফগান সেনা হত্যার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

২২৮ আফগান সেনা হত্যার দাবি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ২২৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ‘তাদের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩১৪ জন।’

এছাড়াও হামলায় আফগান সীমান্তের ৭৪টি চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি।তিনি বলেছেন, ‘তাদের সেনারা আরো ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।

এদিকে, তালেবান সরকার জানিয়েছে, ‘পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের ৮ সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।’

বার্তা সংস্থা আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, ‘ শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিলো। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে।’

তিনি বলেছেন, দু’পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে।

পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে উল্লেখ করে কামাল হায়দার বলেছেন, ‘পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App