×

আন্তর্জাতিক

শাহবাজ শরিফ

মাতৃভূমি প্রতিরক্ষায় আপস নয়, জবাব দেওয়া হবে প্রতিটি আগ্রাসনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

মাতৃভূমি প্রতিরক্ষায় আপস নয়, জবাব দেওয়া হবে প্রতিটি আগ্রাসনের

ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনীগুলো যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেয়া পোস্ট থেকে এমনটা জানা গেছে। খবর বিবিসির। 

শাহবাজ শরিফ আরও বলেন, ‘প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না। যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে এক্সে পোস্ট দিয়েছেন।

শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে তিনি পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’

গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর দেয় ইসলামাবাদ। এর পরপর কাবুল–কান্দাহারে হামলা চালাল পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন।

যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

৩২ জেলায় অতিভারী বর্ষণের আশঙ্কা

৩২ জেলায় অতিভারী বর্ষণের আশঙ্কা

ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা

ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App