বৃদ্ধ বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ২২ বছর বয়সী এক তরুণীর বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেছে। বাবর নামের ওই ব্যক্তি পেশায় একজন হাকিম, যিনি নিজের চেয়ে বয়সে অনেক ছোট তরুণীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। অসম বয়সের এই বিয়ে এবং তাদের অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে এখন চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
এদিকে, ভাইরাল এই টপিক আঁচ করেই হাকিমের চাকালা স্কিম-৩ প্রজেক্টের বাসায় ভিড় জমাতে শুরু করেন কনটেন্ট ক্রিয়েটররা।
এক কনটেন্ট ক্রিয়েটরের ধারণ করা ভিডিওতে বর বাবর বলেন, ‘এটা আসলে প্রেম এবং ঠিক করা বিয়ে- দুটোই। আমরা প্রথমে একে অপরকে পছন্দ করি। আমার স্ত্রী প্রথমে আমাকে ভালোবেসেছিলেন। এরপর বিয়ে করে সম্পর্কটি আনুষ্ঠানিক করি।’
পাশে দাঁড়িয়ে থাকা নববধূও বলেন, ‘ঘটনাটি ঠিক এইভাবে ঘটেছে। বাবর আরও বলেন, বয়স তো শুধু সংখ্যা। মনটা তরুণ হওয়াই আসল। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন, আর এটা আল্লাহর হুকুম ও নবী (সা.) এর সুন্নাহ। আমি সেটাই পালন করেছি, তাহলে ভুল কী করেছি?’
তিনি আরো বলেন, ‘আমি ব্যভিচার করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের মধ্যে অনেকে আগে গার্লফ্রেন্ড বানিয়েছে, অবৈধ সম্পর্ক করেছে, কিন্তু বিয়ে করতে রাজি হয়নি। তারা নারীদের সঙ্গে প্রতারণা করেছে।ভাইরাল টপিক আঁচ করেই হাকিমের চাকালা স্কিম-৩ প্রজেক্টের বাসায় ভিড় জমাতে শুরু করেন কনটেন্ট ক্রিয়েটররা।’
তরুণ স্ত্রীও বাবরের ভাবনার সঙ্গে একমত হয়ে বলেন, ‘সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। আর যাকে সত্যিই ভালোবাসে, তাকে বিয়ে করতে দেরি করা উচিত নয়।’
