×

আন্তর্জাতিক

মার্কিন ধাওয়ায় পিছু হটল রুশ যুদ্ধবিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

মার্কিন ধাওয়ায় পিছু হটল রুশ যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলের কাছে রুশ সামরিক বিমানের আনাগোনা লক্ষ্য করার পর দ্রুত পাল্টা ব্যবস্থা হিসেবে একাধিক যুদ্ধবিমান উড়িয়েছে মার্কিন বিমানবাহিনী। মূলত সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে এবং রুশ তৎপরতা নস্যাৎ করতেই এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক অফিসিয়াল বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে উত্তর আমেরিকান এয়ারস্পেস ডিফেন্স কমান্ড (নোরাদ)।

নোরাদ জানিয়েছে, আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে রাশিয়ার দু’টি টিইউ-৯৫ বোমারু বিমান, দু’টি এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং একটি এ-৫০ নজরদারি বিমানের অনুপ্রবেশ শনাক্ত করা হয়েছে।

রুশ এই তৎপরতা রুখতে তাৎক্ষণিকভাবে আকাশসীমায় এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করে মার্কিন বিমানবাহিনী। এই অভিযানে আকাশেই জ্বালানি সরবরাহের জন্য কেসি-১৩৫ রিফুয়েলিং ট্যাঙ্কারও যুক্ত করা হয়। অনুপ্রবেশকারী রুশ বিমানগুলো মার্কিন সীমান্তের বাইরে চলে না যাওয়া পর্যন্ত সেগুলোকে সতর্কভাবে ধাওয়া করে ফিরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ফাইটার জেটগুলো।

রুশ কমান্ড জানিয়েছে, ‘এই বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি এবং কার্যক্রমটিকে সাধারণ হিসেবে বর্ণনা করে কোনো হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App