×

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জী

বাংলাদেশের সফল নির্বাচন থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

বাংলাদেশের সফল নির্বাচন থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বাংলাদেশে কেমন শান্তিপূর্ণভাবে ভোট হলো, সেটা ভারতের নির্বাচন কমিশনের দেখে শেখা উচিত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাঘরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে নির্বাচনের রণডঙ্কা বাজার আগে ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের প্রাক্কালে তাঁর এই আক্রমণাত্মক অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভা ঘরে গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে।তাই বলছি নির্যাতন কমিশন। আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই, আমি ওনার নাম নিতে চাই না। যারা তুঘলকি কাজ করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে। কোনো তুঘলকি কমিশন না। তিনি ভোটের আগে ভোটটা করিয়ে দেন কারো পক্ষে।’

তিনি আরো বলেন, ‘এমনিতেই জানেন হরিয়ানা, বিহার, মহারাষ্ট্র নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগটা তো সত্য। সবকিছু তো চাপা থাকে না একদিন সত্য বেরোবেই। আমার কথা হচ্ছে, বিহারের নির্বাচনে এসআইআর করতে গিয়ে যে সমস্ত নথি গ্রহণ করা হলো কেন তা বাংলায় হবে না? কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে?’

সম্প্রতিক বাংলাদেশের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওদের দেখা উচিত। কয়েকদিন আগেই বাংলাদেশে ভোট হলো। সবাই ভেবেছিল অনেক অশান্তি, ঝামেলা হবে। কিন্তু দেখলেন কেমন শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো। গণতান্ত্রিক ভারতে কমিশনের লজ্জা হওয়া উচিত। ওদের থ্রেট কালচার গণতন্ত্রকে ধ্বংস করছে। তুঘলকি রাজ্যেও এ জিনিস হয়নি।’

এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ করে বলেন, ‘যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সেদিন থেকেই কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট।’

তার ভাষ্যমতে , ‘একটা চোর চুরি করলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সেখানে ই,আর,ও-দের বিনা প্রশ্নে সাসপেন্ড কেন?’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ‘নির্বাচনের আগেই রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কার্যত স্থবির করে দিয়ে কমিশন 'তুঘলকী আচরণ' করছে। ভোটের এখনও কয়েক মাসবাকি থাকতেই বিশেষ নজরদারি বা 'এসআইআর' (SIR) শুরু করার সিদ্ধান্ত নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App