×

আন্তর্জাতিক

কারাগারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন ইমরান, সুচিকিৎসার আহ্বান ওয়াসিম-ওয়াকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

কারাগারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন ইমরান, সুচিকিৎসার আহ্বান ওয়াসিম-ওয়াকারের

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

কারাগারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিসহ দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার। বিশ্বকাপ জয়ী অধিনায়কের যথাযথ চিকিৎসাসেবা পাওয়ার দাবি জানিয়েছেন তারা।

৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান গত কয়েক মাস ধরে কারাগারে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে চোখের সংক্রমণের শিকার হওয়ায় তার দৃষ্টিশক্তির গুরুতর অবনতি ঘটেছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। ২০২৩ সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি একাধিক মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি ও তার সমর্থকরা বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে আসছেন।

ইমরানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মেনে চলা কিংবদন্তি পেসার ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমাদের অধিনায়ক ইমরানের শারীরিক অসুস্থতার কথা শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে। আমি তার মানসিক শক্তি, দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

ওয়াসিমের ক্যারিয়ারে ইমরানের যেমন গভীর প্রভাব ছিল, তেমনি আরেক কিংবদন্তি পেসার ওয়াকারও একইভাবে তার অবদানের কথা স্মরণ করে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, রাজনীতিকে পাশে সরিয়ে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার ক্যান্সার হাসপাতাল আমার মাসহ অসংখ্য মানুষের সেবায় নিয়োজিত, তিনি আজ স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি, যেন সময়মতো তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পাকিস্তানের আরও বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার ইমরানের সুচিকিৎসার দাবিতে সরব হয়েছেন। শোয়েব আখতার বলেছেন, 'তার দৃষ্টিশক্তি হারাতে থাকার খবরটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আশা করি, তিনি সর্বোচ্চ চিকিৎসা পাবেন।

শহীদ আফ্রিদি চিকিৎসাসেবা পাওয়াকে ইমরানের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। আর রমিজ রাজা আহ্বান জানিয়েছেন ইমরানের প্রতি মানবিকতা প্রদর্শন করার জন্য। মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছেন।

এই দাবির ঢেউ শুধু পাকিস্তানে ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজাও গত শুক্রবার পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন।

পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের অগাস্টে তিনি কারাবন্দি হন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগসহ ১০০টিরও বেশি অভিযোগের মুখে পড়েন। তিনি এই সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App