×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২ শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম

জম্মু-কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ২ শতাধিক

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চোশিটি গ্রামে ভয়াবহ ক্লাউড বার্স্ট (মেঘ বিস্ফোরণ) হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, আকাশে হঠাৎ ভারী মেঘ জমে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে তাকে ‘মেঘ বিস্ফোরণ’ বলে। এটি প্রাকৃতিক দুর্যোগ। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যার পানি নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মেঘ বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ৩০ জনকে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে ৩৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ সংখ্যা বাড়তে পারে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, সেখানকার খবর মর্মান্তিক। কিস্তওয়ার বিভাগে ভয়ানক মেঘ বিস্ফোরণ ঘটেছে।

কিস্তওয়ারের একটি হাসপাতালে হতাহতদের আনা হচ্ছে। সেখানে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। কিস্তওয়ারে বিভাগীয় কমিশনার পঙ্কজ কুমার শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা ৩৪টি মরদেহ পেয়েছি এবং ৩৫ জনকে উদ্ধার করেছি। আরও মরদেহ পাওয়ার শঙ্কা রয়েছে। সুশীল কুমার নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তিনি হাসপাতালে অন্তত ১৫টি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।

অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ হয়েছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে গত ৫ আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে একইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App