×

আন্তর্জাতিক

‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল : বেন-গভির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম

‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল : বেন-গভির

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

তিনি বলেছেন, ইসরায়েল “মধ্যপ্রাচ্যের হাসির পাত্র” হয়ে উঠেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

নেতানিয়াহু সরকারের নিন্দাও করে ইতামার বেন-গভির বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা।”

বেন-গভির বলেন, তিনি “সরকারের একমাত্র মানুষ” যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার “পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।”

নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, “আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না।”

তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না।

তিনি বলেন, “আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই।”

বেন-গভির বলেন, “যতক্ষণ না তারা (নেতানিয়াহু সরকার) হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে” ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না।

গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে “স্বেচ্ছায় অভিবাসন” করানোর দাবি করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App