×

আন্তর্জাতিক

রামকৃষ্ণ মিশনে ভাঙচুরের পরে মেঘালয়ের গ্রামে কারফিউ

Icon

বিবিসি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

রামকৃষ্ণ মিশনে ভাঙচুরের পরে মেঘালয়ের গ্রামে কারফিউ

গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি নির্মীয়মাণ স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুরের পরে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবারের ওই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাউকেনরৌ গ্রামটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায়।

পুলিশ বলেছে, সোমবার (২০ জানুয়ারি) প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও ফাটায়। অন্তত ১২ জন আহত হয়েছেন ওই ঘটনায়। আহতদের মধ্যে অন্তত চার জন পুলিশ কর্মীও আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করেছে প্রশাসন।

আরো পড়ুন: সীমান্ত উত্তেজনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা

কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে, এই সমস্যা “খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জানমালের ক্ষতি হতে পারে।“

আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।

স্থানীয় সাংবাদিকরা বলেছেন, কয়েক বছর আগে ওই স্কুল তৈরির জন্য গ্রাম প্রধানের কাছ থেকে ২০২২ সালে জমিটি নিয়েছিল রামকৃষ্ণ মিশন। তবে সেই গ্রাম-প্রধান বদলিয়ে এখন যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আগের সেই নির্দেশ প্রত্যাহার করে জমিটি ফেরত নেয়ার কথা বলছেন। ওই জমিটি আদতে আদিবাসী জমি এবং গ্রামের খেলার মাঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

তবে এই সংঘাতের মধ্যে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় বলেও উল্লেখ করেছে স্থানীয় সূত্রগুলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App