×

আন্তর্জাতিক

মুক্তির জন্য ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

মুক্তির জন্য ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের

ছবি: দি ইকোনমিক টাইমস

হামাস ইসরায়েলের তিনজন নারী জিম্মির নাম প্রকাশ করেছে, যাদের যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেয়া হবে। টেলিগ্রামে এক পোস্টে তারা এসব নাম প্রকাশ করে। তারা হলেন- রোমি গোনেন, এমিলি দামারি ও ডরন স্টেইনব্রেচার।

এদিকে হামাসের নাম প্রকাশের বিলম্বের মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যাতে ১০ জন নিহত হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের ২৪ ঘণ্টা আগেই নামের তালিকা দেয়ার কথা। আজই প্রথম দফার এই বিনিময় হওয়ার কথা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ২০১৪ সালে গাজা যুদ্ধে নিহত একজন ইসরায়েলি সেনার দেহাবশেষ উদ্ধার করেছে তারা।

এক বিবৃতিতে তারা জানায় গাজায় এক বিশেষ অভিযানে স্টাফ সার্জেন্ট ওরোন শাউলের দেহাবশেষ পেয়েছে তারা, যা এতদিন হামাসের নিয়ন্ত্রণে ছিলো।

আরো পড়ুন: অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

হামাসের হাতে আরো তিন জন ইসরায়েলি সেনা রয়েছে, যাদের ৭ অক্টোবর ২০২৩ সালে অপহরণ করা হয়েছিলো।

নতুন চুক্তি অনুযায়ী হামাসের কাছে বন্দী ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে।

একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে।

দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকী জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে ‘টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে’।

আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App