×

আন্তর্জাতিক

রেকর্ডসংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি, ৫৩ বছরে সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

রেকর্ডসংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি, ৫৩ বছরে সর্বোচ্চ

সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমক। ছবি: সংগৃহীত

প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। এর আগে বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি দেশটি। বাংলাদেশিদের ভিসা দেয়ার  ক্ষেত্রে এটাই সর্বোচ্চ রেকর্ড। সৌদি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সরকারি সূত্রে জানা গেছে, গত নভেম্বরেই ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনো একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। যা নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশটিতে বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন নির্মাণকাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।

তাছাড়া ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। যার প্রেক্ষিতে ইতোমধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে । এসব কাজের জন্য দেশটির প্রচুর কর্মী প্রয়োজন।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য এই সুবর্ণ সুযোগ করে দিয়েছে দেশটি। তিনি আরো বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস পাঠিয়েছে রিয়াদ। সেই মাংস বাংলাদেশের বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App