×

আন্তর্জাতিক

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির

ছবি: সংগৃহীত

৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের দাবি করছে ভারত।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যেখানে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদি। তবে অবাক হবার বিষয় পোস্টে একবারও বাংলাদেশ প্রসঙ্গ টানেননি তিনি।

পোস্টে মোদি লিখেছেন, ‘আজ, বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।’

মোদি আরো লিখেছেন, ‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

এদিকে এমন পোস্টের পর বাংলাদেশে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরো অনেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মোদির সেই পোস্টেও বাংলাদেশিরা প্রতিবাদ জানাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App