×

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪১ এএম

ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

মোহাম্মদ আফিফ

লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। বৈরুতের মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তিনি।

মোহাম্মদ আফিফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। রবিবার সন্ধ্যায় তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। খবর: বিবিসি ও আল জাজিরার।

মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন।

এদিকে লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সাহায্য করতে ছুটে আসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন।

লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App