×

আন্তর্জাতিক

৪ ইহুদি বসতিতে হিজবুল্লাহর রকেট হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৫ পিএম

৪ ইহুদি বসতিতে হিজবুল্লাহর রকেট হামলা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থি ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত শমোনা, হাতজোর হাগ্লিলিট, কেদেম তসভি এবং ইয়েসোদ হামাআলা বসতি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। খবর ইরনার।

এর আগে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চল থেকে ২৫টি অবৈধ ইহুদি বসতি সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরায়েলকে। সতর্ক করার কয়েক দিন পরেই বৃহস্পতিবার ভোরে ওই অভিযান শুরু করে।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরে নাহারিয়া, কাফার গিলাদি, আল-মেতুলা, কেফার ইউভাল এবং অন্য ইহুদি বসতিতেও রকেট হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি ড্রোন বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে অধিকৃত ফিলিস্তিনের ইহুদি বসতিতে আঘাত হেনেছে।

এছাড়া, বৃহস্পতিবার হঠাৎ করে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে হাজার হাজার মোবাইল ফোন অকেজো হয়ে যায়।

ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম অধিকৃত নাহারিয়া এলাকায় একটি ড্রোন হামলার ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ড্রোনটি একটি প্রতিষ্ঠানের ওপর হামলা করে এটি ধ্বংস করে দিয়েছে। সম্ভবত এটি একটি টেলিযোগাযোগ কেন্দ্র বা মোবাইল ফোনের ট্রান্সমিশন স্টেশন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App