×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে এই দিসানায়েকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে এই দিসানায়েকে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমার দিসানায়েকে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির (এনপিপি) নেতা অনুড়া কুমার দিসানায়েকে। মার্ক্সবাদী হিসেবে তুমুল জনপ্রিয় তিনি। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা এটিই প্রথম। 

তাতে দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনুড়া কুমারা দিশানায়েকে এবং বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকি প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান। তুলনামূলক কম ভোট পাওয়ায় বাতিলের খাতায় নাম লেখান তারা।

এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন, সেগুলো পরে আবার গণনা করা হয়।  সেই গণনা শেষ হওয়ার পর দেশটির নির্বাচন কমিশন অনুড়া কুমার দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) প্রধান অনূঢ়া কুমারা দিসানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। এর আগে কখনো এই জোট শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির ২২৫ সদস্যের পার্লামেন্টে জোটটির আসন ছিল মাত্র তিনটি। 

গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। সেই গণবিক্ষোভে সক্রিয়া ভূমিকা ছিল এনপিপির।  যার নেপথ্যে ছিলেন দিসানায়েকে। মূলত বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী তিনি। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে বরাবরই ন্যায়, সমতা ও বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলে এসেছেন।  

২০২২ সালে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিতে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ভোট দিয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোটার।

দিসানায়েকের রাজনৈতিক দল মার্কসবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) ৭০ ও ৮০'র দশকে শ্রীলঙ্কা রাজ্যের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহ করেছিল। এবারের জয় থেকে বোঝা যাচ্ছে আগেকার ভীতিকর ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App