×

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন রাজনাথ সিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন রাজনাথ সিং

ছবি: সংগৃহীত

ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে তিনি এ কথা বলেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইন।

রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপরও নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।

ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন রাজনাথ সিং। 

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ১৭ ফিলিস্তিনি

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে।

এছাড়া বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও, ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত-চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে, তা এই অঞ্চলের শান্তি-স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App