×

আন্তর্জাতিক

মালদ্বীপে বিপুল পরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:০২ এএম

মালদ্বীপে বিপুল পরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

বৈধ ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন এক মালদ্বীপ প্রবাসী। রবিবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 

মালদ্বীপের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর, দেশটিতে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ফেরত পাঠিয়েছে বহু বাংলাদেশিকে।প্রতিদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে অভিযান। এরমধ্যেই ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ হাজার ডলারসহ রবিবার গ্রেপ্তার হয়েছেন  এক প্রবাসী বাংলাদেশি। তার নাম শামীম ইসলাম সাগর। 

মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় প্রবাসী শামীম ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করা হলে খাবারের একটি প্যাকেট থেকে ৮১ হাজার ৩০ মার্কিন ডলার পাওয়া যায়।  

 

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App