×

আন্তর্জাতিক

দুর্বল অবস্থান থেকে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারবে না: ব্রায়ান হিউজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

দুর্বল অবস্থান থেকে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারবে না: ব্রায়ান হিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে নিজের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন। তার সিনিয়র প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ বলেছেন, নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির মাধ্যমে রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় বসা হবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন। ট্রাম্প এমন বিশ্বব্যাপী এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চায় যেটি সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। তিনি এর উপর জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনভাবে কর উচিত যেটি অন্তত কয়েক দশক স্থায়ী হবে। যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবে। 

ব্রায়ান বলেন, আপনি যখন বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন তখন সবাই আপনাকে সামরিক শক্তির বিচারেই মূল্যায়ন করবে। আপনি যদি দুর্বল অবস্থানে থাকেন সে ক্ষেত্রে সহজেই স্বীকৃতি পাবেন। এটা আমরা বাইডেনের সময়ে একদমই দেখতে পাচ্ছি না।

আরো পড়ুন: সহিংসতা ও হত্যায় জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ

রাশিয়া ও চিনের বিষয়ে ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে ব্রায়ান আরো বলেন, আমরা এখনই কোন চুক্তি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। যেমনটা আমি আগে বলেছি, আবারো বলছি,  আপনাকে আগে আলোচনা করার মত অবস্থানে পৌঁছাতে হবে। আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে যুক্তরাষ্ট্রকে আবারো সবাই সমীহ করবে। কিন্তু দু:খজনকভাবে আমরা এটা বাইডেনের সময়ে দেখতে পাচ্ছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App