×

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৯:২০ এএম

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯। ছবি: সংগৃহীত

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২২৯ জন। রবি ও সোমবারের (২১ ও ২২ জুলাই) ভারী বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। 

ইথিওপিয়ার গোফা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে গত রবিবার সন্ধ্যায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনটিতে বলা হয়, এসময় আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ ভূমিধসে মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ শুরু করেন। উদ্ধার কার্যক্রমের মধ্যেই সোমবার সকালে আবারো ভূমিধসের ঘটনা ঘটে। এতে নতুন করে বহু মানুষ মাটির নিচে আটকা পড়ে। এ ঘটনায় এখনো পর্যন্ত ২২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গত গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। চাপাপড়াদের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

আরো পড়ুন: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গোফা দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মার্কোস মেলিসে বলেন, এ পর্যন্ত ২২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App