ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:৩০ এএম
উত্তর প্রদেশের এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। বুধবার (১০ জুলাই) বুধবার ভোর ৫টার দিকে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে এ হতাহতের এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, ডাবল-ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুরন্ত গতিতে ছুটে আসা বাসটি লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দুধের ট্যাংকারটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় বাস ৷ ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় ১৮ জনের এবং আহত হন ৩০ জন ৷ নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টাও চলছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আরো পড়ুন : বহুতল ভবন ধসে নিহত ১৫
