×

আন্তর্জাতিক

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২ লাখ : ল্যানসেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৮:১৯ এএম

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২ লাখ : ল্যানসেট

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে ল্যানসেট। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান হামলায় নিহতের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো গবেষণা ও পিআর-রিভিউ সাময়িকী ল্যানসেট এ সমীক্ষা প্রকাশ করেছে।

সোমবার (৮ জুলাই) ল্যানসেটের প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৩৮ হাজারের অধিক নিহতের সংখ্যা প্রচার করছে। কিন্তু ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংস্তূপের নিচে চাপা পড়া এবং গাজায় গত ৯ মাসে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসাবে ধরা হয়নি। এদেরকে ধরে হিসাব করলে মোট নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি বা প্রায় দু’লাখে পৌঁছাবে।

আরো পড়ুন : গাজায় ইসরায়েলের 'গণহত্যা' বন্ধের জোর দাবি এরদোয়ানের

ল্যানসেটের প্রবন্ধে আরো বলা হয়েছে, যুদ্ধ বাঁধলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ফলে যুদ্ধের সময় যারা গুলি বা গোলার আঘাতে সরাসরি নিহত হন, তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতের সংখ্যা থাকে বেশি।

প্রতিবেদনে বলা হয়, আধুনিক যুগের যুদ্ধ-সংঘাতে গুলি বা গোলার আঘাতে যত মানুষ সরাসরি নিহত হন, পরোক্ষভাবে নিহত হন তার চেয়ে তিনগুণ বা ১৫ গুণ বেশি মানুষ। একটি সাধারণ স্বীকৃত সিদ্ধান্ত হলো- প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষ নিহতের সংখ্যা থাকে অন্তত ৪ জন। আমরা এই হিসাবই এখানে প্রয়োগ করেছি।

যদিও গত ৯ মাসে ইসরাইলির সামরিক অভিযানে গাজায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তাতে এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধও হয়- তাহলেও আরো বেশ কিছুদিন উপত্যকাটিতে মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এবং যুদ্ধে অংশ নেয়া পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নিহতের প্রকৃত সংখ্যা জানা জরুরি। আইনগতভাবেও এটি জানার তাৎপর্য রয়েছে বলে উল্লেখ করে ল্যানসেট।

সূত্র : আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App