×

অর্থনীতি

ভারতে অঙ্গপ্রতিষ্ঠান বন্ধ করলো কোকা-কোলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:৪২ পিএম

ভারতে অঙ্গপ্রতিষ্ঠান বন্ধ করলো কোকা-কোলা

ছবি: সংগৃহীত

ভারতে বিশ্ব বিখ্যাত কোমল পানিয় ব্র্যান্ড কোকা-কোলা তাদের বোতলজাত প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের (বিআইজি) কার্যক্রম বন্ধ করেছে। রবিবার (৩০ জুন) কোকা-কোলা তাদের এ অঙ্গ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। বিআইজি বন্ধ করে বিকল্প পথে হাটতে চাচ্ছে কোকা-কোলা । ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলার এমন সিদ্ধান্তে ভারতের ভারতের বাজারে বেশ বড়সড় প্রভাব পড়তে পারে । কারণ ২০০৬ সালে চালু করা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণেই এতদিন চলতো হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি)। আর ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে সরবরাহ করা হতো। 

প্রতিবেদন থেকে আরো জানা যায়, কোকা-কোলা এখন থেকে নিজেরাই বোতলজাতকরণ করতে চায় । ইতোমধ্যে একটি বিশেষ বোর্ডও গঠন করেছে প্রতিষ্ঠানটি। বোতলজাতের বিষয়ে পরবর্তী নির্দেশনা সেখান থেকেই আসবে বলে জানা জায় ।

জানা যায়, অংশীদারিত্ব বিক্রি করতে চাইছে কোকা-কোলা ভারতীয় বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) । ইতোমধ্যে কোম্পানিটি চারটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। ধারনা করা হচ্ছে, কিছু শেয়ার বিক্রি করে দিতে চাইছে কোকা-কোলা। 

উল্লেখ্য, ভারতে মোট ১৬টি প্ল্যান্ট পরিচালনা করছে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেসের (এইচসিসিবি)। প্রধানত পশ্চিম ও দক্ষিণের রাজ্যে রয়েছে। ইতোমধ্যে এগুলো বিক্রি করা হয়েছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App