×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৮:৫২ এএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের প্রধান দুটি টার্মিনালের সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। বিমানবন্দরের বৈদ্যুতিক ব্যবস্থায় বড় ধরনের গোলযোগের কারণেই ঘটেছে এমন ঘটনা। এ ঘটনার পর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টার্মিনাল ১ এবং ২ এর হাজার হাজার যাত্রীকে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত বিমানবন্দরে যেতে বারণ করা হয়েছে। 

বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস উডরফ জানিয়েছেন, বিদ্যুৎ এরই মধ্যে আবার চালু করা হলেও রবিবার দুই টার্মিনাল থেকে আর কোনো ফ্লাইট ছেড়ে যাবে না। রবিবার (২৩ জুন) ভোররাতে দক্ষিণ ম্যানচেস্টার এবং বিমানবন্দরসহ পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে ছোট টার্মিনাল ৩ এ বিদ্যুৎ ফিরে এসেছে এবং ফ্লাইট দেরিতে ছেড়ে যাচ্ছে।

উডরফ বলেছেন, রবিবারের ফ্লাইটে দেরি হবে এবং ফ্লাইট বাতিলও হতে থাকবে। সোমবার থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চালু হবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দর থেকে লন্ডনের বাইরে ছেড়ে যাওয়ার কথা ছিল ১০০ টিরও বেশি ফ্লাইট। সেগুলো সবই বাতিল হয়েছে। আবার ম্যানচেস্টার বিমানবন্দরমুখী বহু ফ্লাইটেরও গতিপথ পরিবর্তন করে অন্যদিকে পাঠিয়ে দেয়া হয়েছে।

উডরফ আরো জানান, বিমানবন্দরের বৈদ্যুতিক ব্যবস্থায় বড় ধরনের গোলযোগের কারণেই ঘটেছে এমন ঘটনা। সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। টার্মিনাল ১ এ ইজি জেট, এমিরেটস, ইতিহাদ, টার্কিশ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। আর টার্মিনাল ২ তে বাতিল হয়েছে এয়ার ফ্রান্স, ক্যাথাই প্যাসিফিক, কেএলএম সিঙ্গাপুর এয়ারলাইন্স, ভার্জিন আটলান্টিক, জেট টুসহ আরো কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App