×

আন্তর্জাতিক

বাসে আগুন, ৯ পুণ্যার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৮:৫১ এএম

বাসে আগুন, ৯ পুণ্যার্থী নিহত

ভারতের হরিয়ানা রাজ্যে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লেগে ৯ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লেগে ৯ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে রাজ্যটির কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। ওই সময় এসব পুণ্যার্থী উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে ফিরছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। তাদের বহনকারী বাসটি হরিয়ানার নুহ এলাকার কাছে আসার পর সেটিতে আগুন লাগে। বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন তারা। খবর এনডিটিভির।

এক মোটরসাইকেল চালক বাসটির পেছনদিকে আগুন দেখে সেটিকে অনুসরণ করেন। পরে তিনি বাসটির চালকের বরাবর গিয়ে তাকে সতর্ক করার পর চালক বাসটি থামিয়ে দেন।

জীবিত এক যাত্রী বলেন- ‘পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রার জন্য আমরা ১০ দিনের জন্য বাসটি ভাড়া করেছিলাম। আমরা শুক্রবার রাতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম। রাতে ঘুমের মধ্যেই ধোঁয়ার গন্ধ পাই। মোটরসাইকেল আরোহী সতর্ক করার পর চালক একপর্যায়ে বাসটি থামান।’

বাসটি থামার পর ততক্ষণে সেটিতে আগুন ধরে গেছে। স্থানীয়রা পুলিশে খবর দেয় ও আগুন নেভানোর এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করে। দমকল কর্মীরা আসার পর আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার তিন ঘণ্টা পর দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ স্থানীয়দের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে স্থানীয় এক বাসিন্দা বলেন- ‘আমরা বাসের পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে ওঠে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসতে অনেক দেরি করেছে।’

আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App