×

আন্তর্জাতিক

সাত বছর ধরে গলায় আটকে ছিল কয়েন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১১:৩২ এএম

সাত বছর ধরে গলায় আটকে ছিল কয়েন!

ছবি: সংগৃহীত

মাঝেমাঝেই পেটে ব্যথা হতো কিশোর অঙ্কুলের। কারণ জানতে ও যন্ত্রণা কমাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো। এ যন্ত্রণা ওষুধ খেলে কমেও যেত। তবে কয়েকদিন আগে গলায় অসহনীয় ব্যথা হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে এক্সরে করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন।  

ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে। ওই কিশোরের পরিবার বলছে, সাত বছর আগে একটি কয়েন গিলে ফেলেছিল ওই কিশোর। খবর এনডিটিভি

সম্প্রতি যন্ত্রণায় কাতর ওই কিশোরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার গলা পরীক্ষা করেন। তারপর এক্সরে করাতে পরামর্শ দেন। তখন দেখা যায়, অঙ্কুলের গলায় কিছু একটা আটকে রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেয়া হয়। 

চিকিৎসক জানিয়েছেন, এক টাকার কয়েনটি এমনভাবে অঙ্কুলের গলায় আটকে ছিল যে, তার কোনো রকম খাবার খেতে অসুবিধা হতো না। ফলে বাড়ির কেউ আঁচও করতে পারেনি যে, ১২ বছর বয়সী কিশোরের গলায় কয়েন আটকে রয়েছে। অস্ত্রোপচার করে সেই কয়েন বের করতেই সবাই স্তম্ভিত হয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App