×

আন্তর্জাতিক

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ গেল পর্বতারোহীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:০৭ পিএম

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ গেল পর্বতারোহীর

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে এক পর্বতারোহী মারা গেছেন। ৪৬ বছর বয়সী ভারতীয় অভিযাত্রী বংশী লাল গত সোমবার নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি মৌসুমে এ নিয়ে এভারেস্ট অভিযানে গিয়ে আটজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার গাইড নেপালি প্যাস্টেনজি শেরপাও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদের মরদেহ এখনো না মিললেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।

খবর অনুসারে, বংশী লালকে গত সপ্তাহে এভারেস্ট থেকে আকাশপথে আনা হয় কাঠমান্ডুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। সোমবার তিনি মারা যান বলে ট্যুরিজম বিভাগের রাকেশ গুরুং এএফপিকে জানিয়েছেন।

সাধারণত এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এসময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল। কিন্তু এমন পরিস্থিতিতেও বিপদ সবসময় ঘাপটি মেরে বসে থাকে। যেকোনো সময় ঘটতে পারে অঘটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App