×

আন্তর্জাতিক

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০২:২৪ পিএম

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছে।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে জরুরি পরিষেবা ওই এয়ারক্রাফটি বিধ্বস্তের কথা জানায়। খবর বিবিসির।

বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আরএএফ। 

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়েল এয়ার ফোর্স (আরএএফ) কর্তৃপক্ষ।  তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। 

লিংকনশায়ারের পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়, এটি রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল।

এ ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App