×

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট পড়েছে ৬১ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০:২২ এএম

লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট পড়েছে ৬১ শতাংশ

ছবি: সংগৃহীত

ভারতজুড়ে ১০টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটোরিতে লোকসভার মোট ৯৩টি আসনে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মোট ৬১ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডানহাত হিসেবে খ্যাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ৪ মে সেখানে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চার সেনা আহত হওয়া কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়। আগামী ২৫ মে এই আসনে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মোদী এবং অমিত শাহ ছাড়াও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজ নিজ ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে। গত ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আগামী ১ জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করার কথা।  মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাধ্যমে লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App