×

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন হামলায় নিহত ১৬, বাগদাদের নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম

ইরাকে মার্কিন হামলায় নিহত ১৬, বাগদাদের নিন্দা

ইরাকের ওপর মার্কিন বাহিনী শুক্রবার রাতে যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির দপ্তর।

বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন বলে তার নিন্দা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার বিষয়ে বাগদাদ সরকার কিছুই জানে না, আমেরিকা যে সমন্বয়ের কথা বলছে তা ডাহা মিথ্যা।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, মার্কিন বিমান হামলায় ইরাকে ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কারণে ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। 

এর আগে ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল আরেক বিবৃতিতে মার্কিন বাহিনীর হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App