×

আন্তর্জাতিক

হাসপাতালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

হাসপাতালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ থেকে জানানো হয়েছিলো, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য  চিকিৎসা করাবেন।

বিবৃতিতে আরো বলা হয়, রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে তাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন।

এদিকে চার্লসকে শুক্রবার সকালের দিকে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে প্রাসাদ থেকে কিছু জানানো হয়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। কারণ তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে।

উল্লেখ্য, চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন।

সূত্র :  রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App