×

আন্তর্জাতিক

লাইভ সম্প্রচারে টেলিভিশন স্টুডিওতে বন্দুকধারীদের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ এএম

লাইভ সম্প্রচারে টেলিভিশন স্টুডিওতে বন্দুকধারীদের হামলা

ইকুয়েডরে একটি টেলিভিশনে মঙ্গলবার (৯ জানুয়ারি) সরাসরি সম্প্রচার চলাকালে স্টুডিওতে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। এ সময় ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে তারা। পরে গোলাগুলির একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে রুদ্ধশ্বাস এ ঘটনা ঘটে। এক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরেরদিনই এমন ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সদস্যদের ওই স্টুডিওতে ঢুকতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, তাদের এক সহকর্মী আহত হয়েছেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই টেলিভিশন স্টেশন থেকে কর্মীদের সরিয়ে আনা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির দুর্ধর্ষ মাদক চক্র লস ক্রোনেরসের হোতা হোসে অ্যাডলফো মাসিয়াস গত রবিবার কারাগার থেকে পালিয়ে যায়। ৪৪ বছর বয়সী মাসিয়াস ‘ফিতো’ নামেও পরিচিত। মাদক পাচার, খুনসহ সংঘবদ্ধ অপরাধের দায়ে তাতে ৩৪ বছরের সাজা দেয়া হয়েছিলো।

এ ঘটনায় পরদিনই অভিযুক্ত মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেন ।

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিজের প্রত্যয়ের কথা জানান। এরপর এটাই তার নেয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App