×

আন্তর্জাতিক

তানজানিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৩ এএম

তানজানিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০৯
তানজানিয়ায় ফেরিডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০৯ জনে। কর্মকর্তারা বলছেন, আরও বেশ কিছু মৃতদেহ উদ্ধার হতে পারে। এ ঘটনায় ওই ফেরির ক্যাপ্টেনকে আটক করা হয়েছে । অন্যান্যদেরও আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির লেক ভিক্টোরিয়ায় এ ফেরিডুবির ঘটনা ঘটে। তানজানয়িার প্রেসিডেন্ট জন মাগুফুলি জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ক্যাপ্টেন ফেরিটি নিজে না চালিয়ে এমন এক্জন ব্যক্তির হাতে চালানোর দায়িত্ব দিয়েছিলেন যার অভিজ্ঞতা নেই। তাকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ওই ফেরিতে কাজ করা সব কর্মকর্তা এবং কর্মচারীদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় মুখপাত্র হাসান আব্বাস বলেন, শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০৯ এ এছাড়া আরো বেশ কিছু মরদেহ উদ্ধার হবে বলে জানান তিনি। এ ঘটনায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জন মাগুফুলি চার দিনের শোক ঘোষণা করেছেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এটা এখনো নিশ্চিত না যে ফেরিটি ঠিক কতজন যাত্রী ছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে ১০০জন যাত্রী পরিবহণের উপযোগী হলেও ফেরিটিতে ৪০০ জনা যাত্রী তোলা হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App