×

আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্যাকবলিত ৮৫ লাখ মানুষ, জরুরি অবস্থা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম

নিউইয়র্কে বন্যাকবলিত ৮৫ লাখ মানুষ, জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বড় একটি অংশ। দেখা দিয়েছে বন্যা। এ কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা। বন্যায় শহরের অনেক রাস্তা প্লাবিত হয়েছে। নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। তবে মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। তলিয়ে গেছে ফুটপাত। বৃষ্টি না কমায় পানি নামতে পারছে না। সবচেয়ে বেশি ক্ষতির শিকার এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়িকে পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক কমিশনার জেচারি ইসকল গতকাল বলেন, গত দুই বছরের মধ্যে গতকাল ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন। এই পরিস্থিতি আবহাওয়ার প্রতি গভীর মনোযোগ দিতে এবং আবহাওয়া নিয়ে আরও সতর্ক হতে ইঙ্গিত করে। এটা এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল গতকাল জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি বলেন, টানা বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর, লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় দুর্যোগকালীন জরুরি অবস্থা বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App